মজুরি বৃদ্ধির দাবিতে টানা মহাসড়ক অবরোধ ও শ্রমিক অসন্তোষের পর গাজীপুরে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। রবিবার সকালে অধিকাংশ পোশাক কারখানার শ্রমিক শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিয়েছেন। একই সঙ্গে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা এবং কারখানা মালিকদের সঙ্গে সমঝোতার ফলে এই স্বস্তি ফিরে এসেছে বলে গণমাধ্যমকে জানান সংশ্লিষ্টরা।
গত কয়েক দিন ধরে গাজীটুর বিভিন্ন শিল্পাঞ্চলে ন্যূনতম মজুরি বৃদ্ধি এবং বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা আন্দোলন চালিয়ে আসছিলেন। আন্দোলন চলাকালে কিছু স্থানে অপ্রীতিকর ঘটনার সৃষ্টি হলেও বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। স্থানীয় প্রশাসন ও শিল্প পুলিশ যৌথভাবে শ্রমিকদের বুঝিয়ে কাজে ফেরাতে সক্ষম হয়। কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে, শ্রমিকদের দাবিগুলো যৌক্তিক পর্যায়ে বিবেচনা করার আশ্বাস দেওয়া হয়েছে।
এদিকে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন যে, খুব শীঘ্রই পোশাকশিল্পের এই অঞ্চলটি তার পূর্ণ উৎপাদনশীলতায় ফিরে যাবে। শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে কারখানার আশপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকেও শ্রমিক ও মালিকদের প্রতি সংযত থাকার আহ্বান জানানো হয়েছে।
আরববাংলা টিভি