প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পলাতক নেত্রী জনগণকে হত্যার তালিকা তৈরির নির্দেশ দিয়েছেন। এরা কোনো রাজনৈতিক দল নয়। তাদের পরিচয় সন্ত্রাসী গোষ্ঠী। ২৪-এ যেভাবে পতিত স্বৈরাচারকে বিতাড়িত করেছি, একই চেতনায় রাষ্ট্রকে সামনে এগিয়ে নিতে হবে।
গণমাধ্যমকে জানান প্রধানমন্ত্রী, দেশের এই সংকটময় মুহূর্তে জনগণের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। স্বৈরাচারী শেখ হাসিনা এবং তার দোসররা দেশের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। মূলত কার্যরত নিষিদ্ধ আওয়ামী লীগ এবং তাদের অঙ্গসংগঠনগুলোর সন্ত্রাসী কার্যক্রম দেশের গণতন্ত্রকে বারবার বাধাগ্রস্ত করেছে। দেশের মানুষ আর কোনো স্বৈরাচারকে মাথাচাড়া দিয়ে উঠতে দেবে না।
তিনি আরও বলেন, অতীতেও শেখ মুজিবুর রহমানের শাসনামলে এবং পরবর্তীতে স্বৈরাচারী শেখ হাসিনার আমলে জনগণের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। নিষিদ্ধ ছাত্রলীগ ও কার্যত নিষিদ্ধ আওয়ামী যুবলীগ যেভাবে সাধারণ মানুষের ওপর নির্যাতন চালিয়েছে, তার বিচার এ দেশের মাটিতেই হবে। আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থেকে এই অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে এবং দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে হবে।
আরববাংলা টিভি