মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন

জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক পৌঁছলেন প্রধানমন্ত্রী

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬ ৮:৪০ অপরাহ্ণ

জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন কপ-৩১-এ যোগ দিতে তিন দিনের সফরে তুরস্কের আন্তালিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশ্বমঞ্চে বাংলাদেশের জোরালো কূটনৈতিক অবস্থান তুলে ধরতে এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর স্বার্থ রক্ষায় এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা।

তার সঙ্গে এই সফরে রয়েছেন সম্মানিত স্ত্রী ডা. জুবাইদা রহমান। মঙ্গলবার (১০ নভেম্বর) স্থানীয় সময় দুপুরে তুরস্কের আন্তালিয়া বিমানবন্দরে এসে পৌঁছান তারা। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানান তুরস্কের উচ্চপদস্থ কর্মকর্তা এবং সে দেশে নিযুক্ত বাংলাদেশের কূটনৈতিক মিশনের প্রতিনিধিরা।

সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী জলবায়ু সম্মেলনের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্লেনারি সেশনে অংশ নেবেন এবং বিশ্বনেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হবেন। বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা এবং আর্থিক সহায়তার দাবি জোরালোভাবে তুলে ধরবেন তিনি। বর্তমান সরকারের দূরদর্শী নেতৃত্বে দেশের অর্থনৈতিক অগ্রগতি এবং পরিবেশ সুরক্ষার বিভিন্ন উদ্যোগও আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে তুলে ধরা হবে এই সম্মেলনে।

এর আগে, ঢাকা ত্যাগ করার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করা হয়। সফর শেষে আগামী ১৩ নভেম্বর তার দেশের ফেরার কথা রয়েছে। কূটনৈতিক মহл মনে করছে, এই সফরের মাধ্যমে বন্ধুপ্রতিম তুরস্কের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় হবে এবং জলবায়ু কূটনীতিতে বাংলাদেশ নতুন উচ্চতা অর্জন করবে।

আরববাংলা টিভি

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD