মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন

সেরার মুকুট তরুণ ডিফেন্ডার কুবার্সির মাথায়

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬ ৭:০০ অপরাহ্ণ

বিশ্ব ফুটবলের নতুন তারকাদের ভিড়ে নিজের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা করলেন পাউ কুবার্সি। ১৯ বছর বয়সেই জিতে নিলেন ২০২৬ সালের গোল্ডেন বয় পুরস্কার। ইউরোপের ক্লাব ফুটবলে একুশ বছরের কম বয়সী সেরা খেলোয়াড়কে দেওয়া এই স্বীকৃতি এবার উঠল বার্সেলোনার স্প্যানিশ ডিফেন্ডারের হাতে। আধুনিক ফুটবলের এই মর্যাদাপূর্ণ অর্জন তরুণ এই ফুটবলারের ক্যারিয়ারে এক বিশাল মাইলফলক হিসেবে যুক্ত হলো।

গত কয়েক বছর ধরে বিশ্ব ফুটবলে লা মাাসিয়ার একাডেমির অবদান অপরিসীম। সেই ধারাবাহিকতায় বার্সেলোনার রক্ষণভাগে নিজের আস্থার প্রতীক হয়ে উঠেছেন কুবার্সি। মাঠের খেলায় তার পরিপক্বতা, ট্যাকল করার দক্ষতা এবং নিখুঁত পাসিং ক্ষমতা ফুটবল বিশেষজ্ঞদের নজর কেড়েছে। ইউরোপের শীর্ষ লিগগুলোতে তার এই দুর্দান্ত পারফরম্যান্স তাকে সমসাময়িক তরুণদের চেয়ে বহুদূরে এগিয়ে রেখেছে।

গোল্ডেন বয় পুরস্কার জয়ের পর ফুটবল বিশ্বে এখন তাকে নিয়ে আলোচনা তুঙ্গে। ক্রীড়া বিশ্লেষকরা মনে করছেন, আগামী দিনে বিশ্ব ফুটবলের শাসনভার যাদের হাতে থাকবে, পাউ কুবার্সি তাদের মধ্যে অন্যতম প্রধান সেনানী। বার্সেলোনা এবং স্পেনের জাতীয় দলের জার্সিতে তার এই ধারাবাহিকতা অব্যাহত থাকলে তিনি ফুটবলের সর্বকালের সেরাদের কাতারে নাম লেখাতে পারবেন বলে আশা করা হচ্ছে।

আরববাংলা টিভি

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD