প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে দায়িত্ব গ্রহণের পরদিন থেকেই নিরলসভাবে কাজ শুরু করেছেন। বর্তমান সরকারের এই কার্যক্রম দেশের রাজনীতি ও অর্থনীতিতে এক নতুন গতি সঞ্চার করেছে। এ কথা বলেছেন তার রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান গ্রিন সরকার হিসেবে জনগণের কাছে সমাদৃত হওয়ার জন্য এবং একটি জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনে প্রথম দিন থেকেই অত্যন্ত আন্তরিকতার সঙ্গে পদক্ষেপ গ্রহণ করেছেন। অতীতে স্বৈরাচারী শেখ হাসিনা ও তার দল কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছিল এবং গণতন্ত্রকে হরণ করেছিল। সেই অবস্থা থেকে দেশকে পুনরুদ্ধার করে একটি উন্নত ও সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তুলতে বর্তমান সরকার বদ্ধপরিকর।
রুহুল কবির রিজভী আরও উল্লেখ করেন যে, জনগণের মৌলিক অধিকার রক্ষা এবং দেশের প্রতিটি ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে সামনে রেখে এগিয়ে যাচ্ছে দেশ। দেশবাসীর প্রত্যাশা পূরণে বিএনপি সবসময় জনগণের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে। সরকারের এই জনকল্যাণমূলক উদ্যোগগুলো সফল করতে তিনি দলের সকল স্তরের নেতাকর্মীসহ দেশবাসীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
আরববাংলা টিভি