সিরাজগঞ্জে নদী খননের স্তূপকৃত বালু অপসারণের নামে প্রকাশ্য দিবালোকে কেটে নেওয়া হচ্ছে কৃষকের ফসলি জমি ও বিস্তীর্ণ চরাঞ্চল। স্থানীয় কৃষকদের দীর্ঘদিনের দাবি ও উদ্বেগকে উপেক্ষা করে একটি প্রভাবশালী মহল এই অপকর্ম চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে।
নিয়মের তোয়াক্কা না করে এবং নিলামের শর্ত ভঙ্গ করে শক্তিশালী ড্রেজার দিয়ে প্রায় ৫০ থেকে ৭০ ফুট গভীর করে মাটি ও বালু উত্তোলন করা হচ্ছে। এর ফলে একদিকে যেমন চিরতরে হারিয়ে যাচ্ছে কৃষকদের উর্বর আবাদি জমি, অন্যদিকে অপরিকল্পিত এই খননের কারণে তীব্র নদীভাঙনের ঝুঁকিতে পড়েছে স্থানীয় জনপদ ও বসতি।
ভুক্তভোগী কৃষকরা জানান, প্রশাসনের উদাসীনতার সুযোগ নিয়ে একটি চক্র এই অবৈধ কর্মকাণ্ড চালাচ্ছে। এর প্রতিবাদ করলে তাদের বিভিন্নভাবে হুমকি দেওয়া হয়। পরিবেশবাদীরাও এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন। সংশ্লিষ্ট কতৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখে দ্রুত আইনগত ব্যবস্থা নেবে বলে গণমাধ্যমকে জানান।
আরববাংলা টিভি/ডেস্ক