বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:৫১ অপরাহ্ন

ফেনীতে পরিত্যক্ত অস্ত্র উদ্ধার

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬ ৭:৪৫ অপরাহ্ণ

ফেনীতে পরিত্যক্ত অবস্থায় দুটি দেশীয় তৈরি পাইপগান বা এলজি এবং এক রাউন্ড কার্তুজ জব্দ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অবৈধ অস্ত্র উদ্ধার অভিযের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়।

বৃহস্পতিবার দুপুর ২টার দিকে ফেনী সদর উপজেলার মধ্যম চাড়িপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মসজিদের পাশ থেকে এসব অস্ত্র জব্দ করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব পরিত্যক্ত অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয় বলে সংশ্লিষ্ট সূত্র গণমাধ্যমকে জানান।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, উদ্ধারকৃত অস্ত্রগুলো কারা, কী উদ্দেশ্যে সেখানে ফেলে রেখেছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় এলাকায় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে এবং অপরাধমূলক কর্মকাণ্ড দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD