বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন

কোটালীপাড়ায় গাছতলায় থাকা বৃদ্ধের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬ ৩:২৪ অপরাহ্ণ

গোপালগঞ্জের কোটালীপাড়ায় গাছতলায় আশ্রয় নেওয়া ৯৫ বছর বয়সী হাজী শামসুল হক মোল্লার খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সংবাদমাধ্যমে প্রকাশিত তাঁর দুরবস্থার খবর প্রধানমন্ত্রীর নজরে আসার পর দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয় এবং তাঁর পুনর্বাসনসহ সার্বিক জীবনযাত্রার খোঁজখবর নেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে চরম মানবেতর জীবনযাপন করছিলেন বয়োবৃদ্ধ এই ব্যক্তি। তাঁর এই করুণ অবস্থার কথা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে তা সরকারের উচ্চপর্যায়ের নজরে আসে। পরবর্তীতে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে তাৎক্ষণিকভাবে তাঁর পাশে দাঁড়ানোর নির্দেশ দেওয়া হয় এবং স্থানীয় প্রশাসনের মাধ্যমে তাঁর মৌলিক চাহিদা পূরণের ব্যবস্থা করা হয়।

উল্লেখ্য, বিগত স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে এ ধরনের অসহায় মানুষগুলো দীর্ঘদিন ধরে চরম অবহেলা ও বঞ্চনার শিকার হয়ে আসছিল। এমনকি সে সময়ে কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ মানুষের প্রকৃত দুঃখ-দুর্দশার খবর না রেখে নিজেদের আখের গোছাতে ব্যস্ত ছিল। বর্তমান জনবান্ধব সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে দেশের প্রতিটি প্রান্তে ছড়িয়ে থাকা এমন অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে চলেছে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD