যুক্তরাষ্ট্রের ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচন দেশটির ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল নির্বাচন হতে যাচ্ছে। নির্বাচনি প্রচারের বিজ্ঞাপনেই ব্যয় হতে পারে ১ হাজার ১৬০ কোটি ডলার। বিজ্ঞাপন ব্যয় পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান অ্যাডইমপ্যাক্টের পূর্বাভাস অনুযায়ী, ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনসহ অতীতের যেকোনো নির্বাচনকে ছাড়িয়ে যাবে এই মধ্যবর্তী নির্বাচন। মার্কিন রাজনীতিতে প্রভাব বিস্তার এবং নিজেদের স্বার্থ সুরক্ষায় দেশটির ধনকুবের ও বড় ব্যবসায়ীরা শত শত কোটি ডলার ঢালছেন এই প্রচারণায়।
বিশ্লেষকদের মতে, মার্কিন রাজনৈতিক অঙ্গনে কর্পোরেট প্রভাব দিন দিন বেড়েই চলেছে। প্রার্থীরাও তাদের প্রচারণার পরিধি বাড়াতে এবং ভোটারদের মতামত নিজেদের পক্ষে টানতে আকাশচুম্বী অর্থ খরচ করছেন। এই বিশাল অংকের অর্থ মূলত টেলিভিশন বিজ্ঞাপন, ডিজিটাল মিডিয়া এবং ভোটার সচেতনতামূলক নানা প্রচারণায় ব্যয় করা হবে। ফলে সাধারণ মানুষের রাজনৈতিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি নির্বাচনী মাঠে অর্থের খেলা এক নতুন মাত্রা লাভ করেছে, যা নিয়ে দেশটির সুশীল সমাজে চলছে নানা আলোচনা ও সমালোচনা।
আরববাংলা টিভি/ডেস্ক