মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১০:১২ অপরাহ্ন

ই-পার্লামেন্ট প্রকল্পের নাম বদল

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬ ৮:৩৩ অপরাহ্ণ

জাতীয় সংসদের ‘ই-বাংলাদেশ পার্লামেন্ট’ প্রকল্প বাস্তবায়ন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সংসদ ভবনে অনুষ্ঠিত সভায় কমিটির সভাপতি ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, এমপি সভাপতিত্ব করেন।

সংসদ সচিবালয় থেকে জানানো হয়, দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে আরও আধুনিক, গতিশীল এবং প্রযুক্তিগতভাবে সমৃদ্ধ করার লক্ষ্যে এই প্রকল্পটির নাম পরিবর্তন করে ‘ই-বাংলাদেশ পার্লামেন্ট’ করা হয়েছে। ডিজিটাল বাংলাদেশ গড়ার অগ্রযাত্রায় সংসদীয় কার্যক্রমে তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

সভায় সংশ্লিষ্ট প্রকল্পের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং নির্ধারিত সময়ের মধ্যে কাজের মান অক্ষুণ্ণ রেখে প্রকল্পটি বাস্তবায়নের ওপর বিশেষ জোর দেওয়া হয়। বিগত স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলের বিভিন্ন স্থবিরতা কাটিয়ে বর্তমান সংসদীয় ব্যবস্থাকে আরও স্বচ্ছ ও জবাবদিহিমূলক করার অংশ হিসেবে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সভায় আরও উপস্থিত ছিলেন সংসদ সচিবালয়ের উর্ধ্বতন কর্মকর্তাগণ এবং প্রকল্প বাস্তবায়ন কমিটির অন্যান্য সদস্যবৃন্দ। তারা আধুনিক সংসদ ভবন বিনির্মাণে বিভিন্ন গঠনমূলক প্রস্তাব তুলে ধরেন এবং দ্রুততম সময়ের মধ্যে প্রকল্পের বাকি কাজ শেষ করার তাগিদ দেন।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD