মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন

নওগাঁ কারাগারে বন্দি কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার মৃত্যু

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬ ৪:৩২ অপরাহ্ণ

নওগাঁ জেলা কারাগারে বন্দি অবস্থায় অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বগুড়া জেলা কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন নবাব। তার বয়স হয়েছিল ৫৮ বছর। মঙ্গলবার দুপুর ১২টার দিকে নওগাঁ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। কারা কর্তৃপক্ষ ও হাসপাতাল সূত্রে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

জানা গেছে, গত কয়েকদিন ধরে কারাবন্দি অবস্থায় জাকির হোসেন নবাব শারীরিক বিভিন্ন জটিলতায় ভুগছিলেন। মঙ্গলবার সকালে হঠাৎ তার শারীরিক অবস্থার মারাত্মক অবনতি ঘটে। কারা কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় তাকে দ্রুত নওগাঁ জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় চিকিৎসকদের সব প্রচেষ্টা ব্যর্থ করে তিনি মৃত্যুবরণ করেন। তার এই আকস্মিক মৃত্যুর ঘটনায় রাজনৈতিক অঙ্গনে এবং তার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

উল্লেখ্য, দেশের বর্তমান রাজনৈতিক পটপরিবর্তনের পর বিভিন্ন মামলায় কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের অনেক নেতাকর্মীকে আইনের আওতায় আনা হয়েছে। এরই ধারাবাহিকতায় বগুড়া জেলা কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগের এই শীর্ষ নেতাও কারাবন্দি ছিলেন। তার মৃত্যুর পর আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে বলে কারা সূত্র জানিয়েছে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD