মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন

অধিকার আদায় না হওয়া পর্যন্ত লড়াই চলবে: জামায়াত আমির

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬ ২:১৪ অপরাহ্ণ

জনগণের মৌলিক অধিকার আদায় না হওয়া পর্যন্ত আপসহীন লড়াই চালিয়ে যাওয়ার দ্ব্যর্থহীন ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি দৃঢ়তার সাথে উল্লেখ করেন যে, সাধারণ মানুষের নায্য অধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত রাজপথের এই আন্দোলন কোনোভাবেই থামবে না।

সম্প্রতি এক বিশেষ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় তিনি দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং দীর্ঘদিনের বঞ্চনা ও অধিকার হরণের বিষয়টি অত্যন্ত জোরালোভাবে তুলে ধরেন। তিনি বলেন, আমাদের বীর সহযোদ্ধা মেজর অবসরপ্রাপ্ত আখতারুজ্জামান দেশের ভেতর ও প্রবাসে বসবাসকারী সাধারণ মানুষের নায্য অধিকার আদায়ের জন্য যেভাবে অকুতোভয় সংগ্রাম চালিয়েছিলেন এবং যার ফলে তাঁকে কারাবরণ করতে হয়েছিল, তা দেশবাসীর মনে চিরস্মরণীয় হয়ে থাকবে।

জামায়াত আমির আরও বলেন, শহীদ ও কারাবরণকারী সহযোদ্ধাদের সেই আত্মত্যাগকে কোনোভাবেই বৃথা যেতে দেওয়া হবে না। জনগণের প্রতিটি অধিকার পুরোপুরি ফিরিয়ে না দেওয়া পর্যন্ত এবং দেশে ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত তাদের এই নিরলস রাজনৈতিক লড়াই ও সংগ্রাম অব্যাহত থাকবে। দেশের এই ক্রান্তিলগ্নে সকল দেশবাসীকে ঐক্যবদ্ধ হয়ে অধিকার আদায়ের আন্দোলনে শরিক হওয়ার আহ্বান জানান তিনি।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD