রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন

দৈনিক আমার দেশ পত্রিকার কপি ছেঁড়ার ঘটনায় নেজামে ইসলাম পার্টির উদ্বেগ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১ নভেম্বর, ২০২৬ ৯:৩৫ অপরাহ্ণ

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক ভিডিও বার্তায় দৈনিক আমার দেশ পত্রিকার কপি ছিঁড়ে ফেলার ঘটনার তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি। দলটির পক্ষ থেকে গণমাধ্যমকে জানানো হয়েছে যে, এ ধরনের আচরণ স্বাধীন গণমাধ্যমের কণ্ঠরোধ করার শামিল এবং এটি দেশের সামগ্রিক সংবাদমাধ্যমের স্বাধীনতার জন্য একটি বড় অশনিসংকেত।

বর্তমান গণতান্ত্রিক পরিবেশে এ ধরনের অসহিষ্ণু আচরণ কোনোভাবেই কাম্য হতে পারে না বলে মন্তব্য করেন দলটির শীর্ষ নেতৃবৃন্দ। তারা বলেন, সংবাদপত্রের স্বাধীনতা ও মতপ্রকাশের অধিকার রক্ষায় রাষ্ট্র ও সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের আরও বেশি সহনশীল ও গণতান্ত্রিক মানসিকতার পরিচয় দিতে হবে। একটি স্বাধীন রাষ্ট্রে কোনো বিশেষ পত্রিকার ওপর এমন আক্রোশ বা পত্রিকা ছিঁড়ে ফেলার মতো ঘটনা গণমাধ্যমের অবাধ প্রবাহকে মারাত্মকভাবে বাধাগ্রস্ত করে।

নেজামে ইসলাম পার্টির পক্ষ থেকে আরও জোরালো দাবি জানানো হয়েছে যেন অবিলম্বে এ ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে যথাযথ পদক্ষেপ নেওয়া হয়, যাতে ভবিষ্যতে সংবাদমাধ্যম ও সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিত করা সম্ভব হয়। গণতান্ত্রিক সমাজে সংবাদকর্মীরা যাতে কোনো ধরনের ভয়ভীতি বা প্রতিবন্ধকতা ছাড়া তাদের পেশাগত দায়িত্ব পালন করতে পারেন, সেই পরিবেশ বজায় রাখার জন্যও সংশ্লিষ্ট মহলের প্রতি আহ্বান জানান তারা।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD