সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন

সাংবাদিক ছলিম উল্লাহ মেজবাহ হাসপাতালে ভর্তি

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১ নভেম্বর, ২০২৬ ৬:৪২ অপরাহ্ণ

দৈনিক মানবকণ্ঠের সিনিয়র সাংবাদিক মোহাম্মদ ছলিম উল্লাহ মেজবাহ রাজধানীর শ্যামলীর জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট ও হাসপাতালে আজ ৩১ অক্টোবর শনিবার ২০২৬ ইং ভর্তি হয়েছেন। তার হার্টে ব্লক ধরা পড়ার পর দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয় এবং চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রেখে রিংক লাগানোসহ প্রয়োজনীয় চিকিৎসা কার্যক্রম শুরু করা হয়েছে।

গণমাধ্যমকে জানান, হঠাৎ অসুস্থতা অনুভব করায় তাকে দ্রুত শ্যামলীর জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা তার হৃদযন্ত্রে ব্লক ধরা পড়ার বিষয়টি নিশ্চিত করেন। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। সাংবাদিক মহলে তার দ্রুত সুস্থতার জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করা হয়েছে। দেশের এই প্রবীণ ও অভিজ্ঞ সাংবাদিকের অসুস্থতার খবরে গণমাধ্যম অঙ্গনে উদ্বেগের সৃষ্টি হয়েছে এবং সহকর্মীরা তার আশু আরোগ্য কামনা করছেন।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD