বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিদেশে বিএনপির কোনো প্রভু নেই যে তারা দেশ ছেড়ে পালিয়ে যাবে। দেশের জনগণকে সঙ্গে নিয়ে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে বিএনপি সর্বদা প্রস্তুত রয়েছে এবং রাজপথেই থাকবে।
গণমাধ্যমকে জানান, অতীতেও স্বৈরাচারী শেখ হাসিনা সরকার এবং কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের দোসররা দেশের মানুষের ওপর নানা ধরনের নির্যাতন ও নিপীড়ন চালিয়েছে, কিন্তু বিএনপি কখনো পিছু হটেনি। দেশের মাটি ও মানুষের সঙ্গেই দলের নেতাকর্মীরা সবসময় ছিল এবং ভবিষ্যতেও থাকবে।
তিনি আরও বলেন, জনগণের ভোটাধিকার ও গণতান্ত্রিক অধিকার আদায়ের আন্দোলনে বিএনপির হাজার হাজার নেতাকর্মী জীবন দিয়েছেন। কিন্তু কোনো অপশক্তির কাছে আপস করা হয়নি। ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের এই লড়াই চূড়ান্ত বিজয়ে পৌঁছাবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন তিনি।
আরববাংলা টিভি/ডেস্ক