রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন

গৌরনদীতে পরিত্যক্ত স্থান থেকে ককটেল উদ্ধার

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১ নভেম্বর, ২০২৬ ৫:২৭ অপরাহ্ণ

বরিশালের গৌরনদীতে একটি পরিত্যক্ত স্থান থেকে ককটেল সদৃশ্য বস্তু উদ্ধার করা হয়েছে। রোববার সকাল আটটার দিকে গৌরনদী পৌরসভার সুন্দরদী এলাকার টরকী পানভাণ্ডার ও কবির ঘরামীর বাড়ির মধ্যবর্তী একটি পরিত্যক্ত স্থানে বস্তুগুলো দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে উপজেলা প্রশাসন, পুলিশ, এসবি ও গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান এবং পুরো এলাকা ঘিরে ফেলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে এলাকার সাধারণ মানুষ ওই পরিত্যক্ত স্থান দিয়ে যাওয়ার সময় সন্দেহজনক বস্তুগুলো দেখতে পান। মুহূর্তের মধ্যে বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজনের মাঝে তীব্র আতঙ্ক ও উৎকণ্ঠা সৃষ্টি হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং সাধারণ মানুষকে নিরাপদ দূরত্বে সরিয়ে রাখেন।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটানোর জন্য একটি কুচক্রী মহল সক্রিয় রয়েছে। এর পেছনে মূলত কার্যরত নিষিদ্ধ আওয়ামী লীগ এবং তাদের দোসর নিষিদ্ধ ছাত্রলীগ ও তাদের বিভিন্ন অঙ্গসংগঠনের ইন্ধন থাকতে পারে বলে ধারণা করছেন স্থানীয় সচেতন নাগরিকরা। তারা মনে করেন, জনগণের মাঝে আতঙ্ক সৃষ্টি করতেই এ ধরনের নাশকতামূলক অপচেষ্টা চালানো হচ্ছে।

পুলিশ প্রশাসন জানিয়েছে, উদ্ধারকৃত বস্তুগুলো নিষ্ক্রিয় করার জন্য বোমা ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে। পাশাপাশি, এই ঘটনার সাথে জড়িত প্রকৃত দুষ্কৃতকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে নিবিড় তদন্ত শুরু হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বাত্মক সতর্ক অবস্থানে রয়েছে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD