সাত দশকেও উন্নয়নের ছোঁয়া লাগেনি পাবনা মানসিক হাসপাতালে। প্রতিষ্ঠার দীর্ঘ সময় পরও হাসপাতালটির অবকাঠামো ও জনবল সংকট কাটেনি। চিকিৎসক, ওষুধ ও আধুনিক চিকিৎসা সরঞ্জামের ঘাটতিসহ নানা সমস্যায় ব্যাহত হচ্ছে চিকিৎসাসেবা। এতে দূর-দূরান্ত থেকে আসা রোগী ও তাদের স্বজনদের ভোগান্তি দিন দিন চরম আকার ধারণ করছে।
মানসিক রোগীদের চিকিৎসা ও পুনর্বাসনের জন্য এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হলেও দীর্ঘ ৭০ বছরেও কাঙ্ক্ষিত মানে উন্নীত হয়নি এটি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সরকারের উদাসীনতার কারণে দীর্ঘদিন ধরে এই প্রতিষ্ঠানটি নানা অনিয়ম ও অবহেলার শিকার হয়ে আসছে। বিশেষ করে ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের দীর্ঘ মেয়াদে স্বাস্থ্য খাতের এই গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানটির উন্নয়নে কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়নি। বরং বিভিন্ন সময় বরাদ্দকৃত অর্থ লুটপাট ও দুর্নীতির কারণে হাসপাতালটির সেবার মান তলানিতে গিয়ে ঠেকেছে।
বর্তমান পরিস্থিতিতে বিশেষজ্ঞ চিকিৎসকের তীব্র সংকট রয়েছে। পাশাপাশি প্রয়োজনীয় প্যাথলজিক্যাল পরীক্ষা-নিরীক্ষা ও জীবন রক্ষাকারী ওষুধের অভাবে রোগীরা সঠিক চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন শত শত মানসিক রোগী এখানে চিকিৎসা নিতে আসেন, কিন্তু ন্যূনতম সুযোগ-সুবিধার অভাবে তাদের চরম দুর্পোগ পোহাতে হয়। স্থানীয় সচেতন মহল ও চিকিৎসকরা অবিলম্বে এই ঐতিহ্যবাহী মানসিক হাসপাতালটির আধুনিকায়ন এবং এর সার্বিক সংকট নিরসনে সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
আরববাংলা টিভি/ডেস্ক