শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন

শত্রুর হামলায় ভৌগোলিক সীমা মানবে না ইরান

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ ৫:২৯ অপরাহ্ণ

শত্রুপক্ষের যেকোনো সম্ভাব্য হুমকির জবাবে ভৌগোলিক সীমাবদ্ধতা ছাড়াই তাৎক্ষণিক ও কার্যকর পদক্ষেপ নেওয়ার কঠোর নির্দেশ দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি। দেশটির সশস্ত্র বাহিনীর শীর্ষ কমান্ডারদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ উচ্চপর্যায়ের বৈঠকে তিনি এই নির্দেশনা দেন। মধ্যপ্রাচ্যের বর্তমান ভূরাজনৈতিক পরিস্থিতিতে এই নির্দেশ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা।

শনিবার ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমকে জানান যে, দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং আঞ্চলিক নিরাপত্তা বজায় রাখতে তেহরান যেকোনো কৌশলগত পদক্ষেপ গ্রহণ করতে পিছপা হবে না। সাম্প্রতিক সময়ে ইসরায়েল ও পশ্চিমা শক্তির সঙ্গে উত্তেজনার মধ্যেই মোজতবা খামেনির এই ঘোষণা আঞ্চলিক রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করেছে। সামরিক প্রস্তুতি জোরদার করার পাশাপাশি যেকোনো আগ্রাসনের দাঁতভাঙা জবাব দেওয়ার বার্তা দিয়েছে তেহরান।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD