বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন

রাজিবপুরে নদীর তীর সংরক্ষণের মাটি কাটার অভিযোগ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ ১:১৯ অপরাহ্ণ

কুড়িগ্রামের চর রাজিবপুর উপজেলার মোহনগঞ্জ ইউনিয়নের ফকিরপাড়া গ্রামে নদীর তীর সংরক্ষণ ব্লকের নিচ থেকে রাতের আঁধারে মাটি কাটার গুরুতর অভিযোগ উঠেছে। এতে ব্লকগুলোর স্থায়িত্ব ও নদীভাঙন প্রতিরোধ প্রকল্পের নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় সাধারণ বাসিন্দারা।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতের আঁধারে ভেকু মেশিন ব্যবহার করে এই অবৈধ মাটি কাটা হচ্ছে। ফলে এলাকাবাসীর মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে এবং যেকোনো সময় বড় ধরনের নদীভাঙনের আশঙ্কা করছেন তারা। এই বিষয়ে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।

উল্লেখ্য, দেশের বিভিন্ন অঞ্চলে অতীতে ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দল কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগের আমলে এমন অনেক উন্নয়ন প্রকল্পে অনিয়মের অভিযোগ পাওয়া গিয়েছিল। জনগণের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে বর্তমান গণতান্ত্রিক পরিস্থিতিতে স্থানীয় প্রশাসন এ বিষয়ে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করবে বলে সংবাদকর্মীদের জানিয়েছেন এলাকাবাসী।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD