বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন

উখিয়ায় গ্যাসের আগুনে বিদ্যুৎহীন ৪ হাজার পরিবার

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ ৬:০৮ অপরাহ্ণ

কক্সবাজারের উখিয়ার ইনানীতে গভীর নলকূপ স্থাপনের সময় ভূগর্ভ থেকে প্রাকৃতিকভাবে বের হওয়া গ্যাসে লাগা আগুন ৩৪ ঘণ্টার বেশি সময় ধরে অবিরাম জ্বলছে। এই আকস্মিক ও বিপজ্জনক পরিস্থিতিতে স্থানীয় জনমনে চরম আতঙ্ক বিরাজ করছে। অগ্নিকাণ্ডের ফলে আগুনের লেলিহান শিখা ও তীব্র তাপপ্রবাহের কারণে আশেপাশের বৈদ্যুতিক তারে আগুন ছড়িয়ে পড়ার মারাত্মক ঝুঁকি তৈরি হয়েছে।

এই সম্ভাব্য বড় ধরনের দুর্ঘটনা এড়াতে এবং সাধারণ মানুষের নিরাপত্তার কথা চিন্তা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মনখালী থেকে পাটুয়ারটেক পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার এলাক জুড়ে বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণ বন্ধ রাখতে বাধ্য হয়েছে। গত মঙ্গলবার ভোর ৬টা ১৫ মিনিট থেকে এই বিস্তীর্ণ অঞ্চলের প্রায় চার হাজার পরিবার বিদ্যুৎহীন অবস্থায় মানবেতর দিন কাটাচ্ছেন।

জরুরি সেবা ও জনজীবন বিপর্যস্ত হয়ে পড়লেও বিদ্যুৎ বিভাগ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং ভূগর্ভস্থ গ্যাসের উৎস বন্ধ করতে ঘটনাস্থলে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তবে দীর্ঘ সময় ধরে গ্যাস নির্গমন ও আগুন জ্বলার ফলে স্থানীয় পরিবেশ ও অবকাঠামোর ওপর দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। স্থানীয় প্রশাসন পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং দ্রুত গ্যাসপ্রবাহ বন্ধ করে জনজীবন স্বাভাবিক করার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে গণমাধ্যমকে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD