সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন

সৌদিতে মার্কিন নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ ৩:০৯ পূর্বাহ্ণ

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলার আশঙ্কায় সৌদি আরবে অবস্থানরত জরুরি দায়িত্বে নিয়োজিত নন—এমন মার্কিন সরকারি কর্মী ও তাদের পরিবারের সদস্যদের দেশটি ছাড়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। রোববার সৌদি আরবে অবস্থিত মার্কিন দূতাবাসের এক হালনাগাদ নিরাপত্তা সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে। মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক পরিস্থিতিতে এই নিরাপত্তা সতর্কবার্তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্ট বিশ্লেষকরা।

সৌদি আরবের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি নিয়ে মার্কিন প্রশাসন গভীরভাবে উদ্বিগ্ন। বিশেষ করে আঞ্চলিক ভূরাজনীতি এবং ইয়েমেন সংকট ঘিরেই এই নতুন সতর্কবার্তা জারি করা হয়েছে। কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, মার্কিন নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতেই এই কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে ওয়াশিংটন। বিগত বেশ কিছুদিন ধরে মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন ঘাঁতি এবং মিত্র দেশগুলোতে নিরাপত্তাঝুঁকি বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত এল।

বিশ্লেষকদের মতে, ইয়েমেনের হুথি বিদ্রোহীদের পক্ষ থেকে সম্ভাব্য হামলার হুমকি কেবল সৌদি আরব নয়, বরং পুরো অঞ্চলের নিরাপত্তাকে প্রভাবিত করতে পারে। মার্কিন দূতাবাস সংশ্লিষ্ট সকলের সুরক্ষায় স্থানীয় প্রশাসনের সাথে নিবিড় যোগাযোগ বজায় রেখে কাজ করছে এবং পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD