সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন

পশ্চিম তীরে বাড়ি দখল করে সেনা ব্যারাক বানাচ্ছে ইসরাইল

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ ২:৩৪ পূর্বাহ্ণ

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের দক্ষিণাঞ্চলীয় হেবরন শহরে সামরিক অভিযান চালানোর দ্বিতীয় দিনে স্থানীয় ফিলিস্তিনিদের বাড়িঘর দখল করে সেখানে সেনা ব্যারাক ও স্থায়ী পর্যবেক্ষণ চৌকি স্থাপন করেছে ইসরাইলি বাহিনী। শনিবার সকালে আকস্মিক এই অভিযানে সাধারণ বাসিন্দাদের জোরপূর্বক তাদের পৈত্রিক ভিটা ও বসতবাড়ি থেকে বের করে দেওয়া হয় এবং পরবর্তীতে ওই বাড়িগুলো নিজেদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে নেয় দখলদার সেনারা। ফিলিস্তিনের সরকারি সূত্র ও স্থানীয় গণমাধ্যমকে জানান, এই ধরনের জবরদখল ও সামরিক আগ্রাসন আন্তর্জাতিক আইন এবং মানবাধিকারের চরম লঙ্ঘন।

দীর্ঘদিন ধরে চলে আসা এই সংঘাতে অবরুদ্ধ পশ্চিম তীরে ফিলিস্তিনিদের জীবনযাত্রা প্রতিনিয়ত দুর্বিষহ হয়ে উঠেছে। হেবরন শহরের বিভিন্ন এলাকায় ইসরাইলি সামরিক বাহিনীর উপস্থিতি সাম্প্রতিক সময়ে অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। স্থানীয় বাসিন্দারা চরম আতঙ্ক ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। মানবাধিকার সংগঠনগুলো এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের আশু হস্তক্ষেপ কামনা করেছে। তবে ইসরাইলি সামরিক প্রশাসনের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে, নিরাপত্তা জনিত কারণে এবং কৌশলগত অবস্থানের সুবিধার্থে এই পদক্ষেপ নেওয়া হয়েছে, যা ফিলিস্তিনিদের মাঝে আরও গভীর ক্ষোভের জন্ম দিয়েছে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD