সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন

পাকিস্তান ও আফগানিস্তানে ৫.২ মাত্রার ভূমিকম্প

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ ৩:৩৮ পূর্বাহ্ণ

আফগানিস্তান ও পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে রোববার গভীর রাতে ৫ দশমিক ২ মাত্রার একটি মাঝারি ধরনের ভূমিকম্প আঘাত হেনেছে। এতে দুই দেশের একাধিক প্রদেশে তীব্র কম্পন অনুভূত হয়েছে, যার ফলে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেকেই ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসেন। তবে তাৎক্ষণিকভাবে এই প্রাকৃতিক দুর্যোগে কোনো ধরনের হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

আফগান গণমাধ্যমকে জানান যে, এই ভূমিকম্পে দেশটির রাজধানী কাবুল, নানগারহারসহ আশপাশের বেশ কিছু প্রদেশেও ভূকম্পন অনুভূত হয়। ভূতাত্ত্বিক বিশেষজ্ঞদের মতে, এই অঞ্চলের ভূকম্পন সক্রিয়তার কারণে এমন ভূকম্পন প্রায়ই ঘটে থাকে, যা স্থানীয় প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রস্তুত রয়েছে বলে জানা গেছে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD