রাজধানীর খিলখেতে গভীর রাতে পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তার বাড়িতে অভিযান চালিয়ে ২৬ জন নারীসহ অন্তত ৮৫ জনকে গ্রেপ্তার ও সংক্ষিপ্ত বিচারে কারাদণ্ড দেওয়ার ঘটনায় তীব্র প্রতিবাদ ও গভীর উদ্বেগ জানিয়েছেন দেশের ১০১ জন বিশিষ্ট নাগরিক। সাম্প্রতিক এই ঘটনাটি নিয়ে সমাজে নৈতিক পুলিশিং বা মোরাল পুলিশিংয়ের নামে নাগরিক অধিকার লঙ্ঘনের গুরুতর অভিযোগ উঠেছে।
গণমাধ্যমকে জানান নাগরিক সমাজের প্রতিনিধিরা, কোনো ধরনের সুস্পষ্ট আইনি ভিত্তি ছাড়াই গভীর রাতে একটি বাড়িতে এ ধরনের অভিযান চালানো এবং তাৎক্ষণিকভাবে সংক্ষিপ্ত বিচারের মাধ্যমে সাজা প্রদান দেশের প্রচলিত আইন ও মৌলিক অধিকারের পরিপন্থী। এই ঘটনায় সাধারণ মানুষের মধ্যে তীব্র আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। আটককৃতদের পরিবারের পক্ষ থেকেও অবিলম্বে এই অন্যায্য রায়ের বিরুদ্ধে আইনি লড়াইয়ের ঘোষণা দেওয়া হয়েছে।
বিশ্লেষকরা মনে করছেন, ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলের রেখে যাওয়া পুলিশি সংস্কৃতির অবসান ঘটিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও জনবান্ধব ও আইনানুগ হতে হবে। এই ঘটনার নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ক্ষুব্ধ নাগরিক সমাজ।
আরববাংলা টিভি/ডেস্ক