মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন

হরমুজে জাহাজ চলাচল নিরাপদ: মার্কিন সেন্টকম

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ ১:৩১ পূর্বাহ্ণ

গত কয়েক মাসে হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজের ৯৫ শতাংশের বেশি নিরাপদে গন্তব্যে পৌঁছেছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড সেন্টকম। আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে এই তথ্য জানানো হয়েছে।

রোববার এক বিবৃতিতে সেন্টকম জানায়, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের আইআরজিসির অযৌক্তিক আগ্রাসী মনোভাব ও নানা বাধার মুখেও বৈশ্বিক বাণিজ্য রক্ষায় এবং সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিতকরণে মার্কিন বাহিনী ও তাদের মিত্ররা দৃঢ় অবস্থানে রয়েছে। সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্য অঞ্চলে ভূ-রাজনৈতিক উত্তেজনার মধ্যেই এই জলপথ দিয়ে বাণিজ্যিক জাহাজগুলোর চলাচল স্বাভাবিক রাখতে বহুমুখী নিরাপত্তা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

বিশ্লেষকদের মতে, কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই হরমুজ প্রণালির ওপর বিশ্ব জ্বালানি সরবরাহ অনেকাংশে নির্ভরশীল। ফলে ইরানের বিভিন্ন প্রতিবন্ধকতা সত্ত্বেও আন্তর্জাতিক বাণিজ্যের ধারাবাহিকতা রক্ষায় এই জলপথে সামরিক নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করেছে যুক্তরাষ্ট্র ও তাদের সহযোগীরা। সেন্টকমের এই দাবির মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যের সংঘাতপূর্ণ জলসীমায় বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা নিয়ে যে শঙ্কা তৈরি হয়েছিল, তা অনেকাংশে দূর হবে বলে আশা করা হচ্ছে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD