সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন

পশ্চিমবঙ্গে বাড়ছে আরএসএসের বিস্তার

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ ২:০২ পূর্বাহ্ণ

পশ্চিমবঙ্গের শাসনক্ষমতায় ভারতীয় জনতা পার্টির অভিষেক হওয়ার সঙ্গে সঙ্গে রাজ্যে তাদের প্রভাব বিস্তারে সক্রিয় হয়েছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। কট্টর হিন্দুত্ববাদী এই সংগঠনের ভাবাদর্শের প্রচার ও প্রসার ঘটাতে তৃণমূল স্তরে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হচ্ছে, যা নিয়ে রাজনৈতিক মহলে নানা আলোচনার সৃষ্টি হয়েছে। সাম্প্রতিক সময়ে রাজ্যজুড়ে বিভিন্ন শাখা প্রশাখা এবং সংগঠনের তৎপরতা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে বলে গণমাধ্যমকে জানান সংশ্লিষ্টরা।

বিশ্লেষকদের মতে, দীর্ঘদিন ধরে রাজ্যে নিজেদের সাংগঠনিক ভিত্তি মজবুত করার যে প্রচেষ্টা এই হিন্দুত্ববাদী সংগঠনটি চালিয়ে আসছিল, বর্তমান রাজনৈতিক পটপরিবর্তনের পর তা আরও গতিশীল হয়েছে। বিশেষ করে গ্রামীণ ও মফস্বল এলাকায় তরুণ প্রজন্মকে আকৃষ্ট করতে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করছে তারা। এই কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষের মাঝে তাদের আদর্শের প্রভাব ফেলবার চেষ্টা চলছে, যা ভবিষ্যতের রাজনৈতিক সমীকরণে বড় ধরণের প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষক মহল।

অন্যদিকে, এই ধরনের কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ জানিয়েছে দেশের ধর্মনিরপেক্ষ ও বিরোধী রাজনৈতিক দলগুলো। তাদের অভিযোগ, এই ধরনের কট্টরপন্থী সংগঠনের বিস্তার রাজ্যের দীর্ঘদিনের সাম্প্রদায়িক সম্প্রীতি ও বহুত্ববাদী সংস্কৃতিকে হুমকির মুখে ফেলছে। তবে সব জল্পনা-কল্পনাকে পাশ কাটিয়ে নিজেদের কার্যপরিধি আরও বিস্তৃত করতে মরিয়া হয়ে উঠেছে এই সংঘের শীর্ষ নেতৃত্ব। সাধারণ মানুষের জীবনযাত্রায় এবং চিন্তাধারায় পরিবর্তন আনতে তারা নানামুখী কৌশল নিয়ে মাঠে নেমেছেন, যার ফলে আগামী দিনে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি আরও বেশি উত্তপ্ত হয়ে ওঠার আশঙ্কা রয়েছে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD