শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন

তিন দিন বন্ধ থাকবে থাই ভিসার আবেদন

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬ ১০:৪৩ অপরাহ্ণ

তিন দিন বন্ধ রাখা হবে থাই ভিসার আবেদন এবং ভিসার পেমেন্ট সুবিধা। বৃহস্পতিবার ঢাকাস্থ রয়্যাল থাই দূতাবাস থাইল্যান্ডগামী যাত্রীদের জন্য একটি জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, অনিবার্য কিছু রক্ষণাবেক্ষণ কাজের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে থাইল্যান্ডে ভ্রমণ করতে ইচ্ছুক যাত্রীদের ভিসা সংক্রান্ত কার্যক্রমে সাময়িক এই জটিলতা পোহাতে হবে। নির্ধারিত তিন দিন অনলাইন আবেদন ও পেমেন্ট গেটওয়ে বন্ধ থাকবে।

দূতাবাসের পক্ষ থেকে আরও জানানো হয়েছে যে, ছুটির দিনগুলো পার হওয়ার পর দ্রুতই স্বাভাবিক কার্যক্রম শুরু হবে। যাত্রীদের এই সাময়িক অসুবিধার জন্য দূতাবাস দুঃখ প্রকাশ করেছে এবং ভ্রমণপ্রত্যাশীদের পূর্বপ্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD