ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগের নৌকা প্রতীকে নির্বাচিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবং জুলাই আন্দোলনে হত্যা মামলার এজাহারভুক্ত আসামি আনোয়ার হোসেনের পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির মনোনয়ন প্রত্যাশা করে তৈরি একটি প্রচারণামূলক পোস্টার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোড়ন এবং সাধারণ মানুষের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত আনোয়ার হোসেন বিগত ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে ক্ষমতার অপব্যবহার করে নানা অনিয়ম ও দুর্নীতির সাথে যুক্ত ছিলেন। ছাত্র-জনতার ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানে সংঘটিত হত্যা মামলার একজন এজাহারভুক্ত আসামি হওয়া সত্ত্বেও কীভাবে তিনি অন্য দলে ভিড়ে এমন দুঃসাহস দেখাচ্ছেন, তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় সচেতন নাগরিক ও রাজনৈতিক নেতাকর্মীরা।
বিষয়টি নিয়ে গণমাধ্যমকে জানান যে, দলের আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী এমন কার্যকলাপে জড়িতদের কোনো ছাড় দেওয়া হবে না। স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অবিলম্বে এই বিতর্কিত ব্যক্তির বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন, যাতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন না হয়।
আরববাংলা টিভি/ডেস্ক