বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১২:০৬ অপরাহ্ন

ডেমোক্র্যাটদের কঠোর হুঁশিয়ারি দিলেন ইলন মাস্ক

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬ ১০:৩৫ পূর্বাহ্ণ

মধ্যবর্তী নির্বাচনে জয়ী হলে মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পেসএক্সের প্রধান ইলন মাস্কের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে বিস্তারিত তদন্ত করার পরিকল্পনা করেছে ডেমোক্র্যাটরা। মার্কিন রাজনৈতিক অঙ্গনে এই ঘোষণাকে কেন্দ্র করে তৈরি হয়েছে চরম উত্তেজনা। বিশেষ করে বর্তমান প্রশাসনের সাথে মাস্কের ঘনিষ্ঠতা এবং তার নীতিগত প্রভাব নিয়ে ডেমোক্র্যাট আইনপ্রণেতারা সরব হয়েছেন। ডেমোক্র্যাটদের এমন ঘোষণায় চরম ক্ষুব্ধ হয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী ও প্রভাবশালী উদ্যোক্তা ইলন মাস্ক।

নিজের মালিকানাধীন জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে ক্ষোভ প্রকাশ করে ইলন মাস্ক লেখেন, তলোয়ার দিয়ে যারা যুদ্ধ করে, তারা তলোয়ারের মাধ্যমেই শেষ হয়। তার এই হুমকি রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।বিশ্লেষকরা মনে করছেন, মার্কিন রাজনীতিতে প্রযুক্তি খাতের এই শীর্ষ ব্যক্তিত্বের প্রভাব আগামী দিনে আরও তীব্র সংঘাতের সৃষ্টি করতে পারে। দেশের অর্থনীতি এবং প্রযুক্তি খাতের ভবিষ্যৎ নীতি নির্ধারণে এই দ্বন্দ্ব দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD