বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন

ঢাকা-দাম্মাম ফ্লাইট শুরু করল বিমান

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬ ৮:৫১ পূর্বাহ্ণ

সৌদি আরবের বিমানবন্দরগুলোর নিরাপত্তা পরিস্থিতির কাঙ্ক্ষিত উন্নতির ফলে মধ্যপ্রাচ্যের দেশটির বিভিন্ন গুরুত্বপূর্ণ রুটে পুনরায় নিয়মিত ফ্লাইট পরিচালনা শুরু করতে যাচ্ছে রাষ্টীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনস। দীর্ঘ বিরতির পর এই পদক্ষেপে প্রবাসী কর্মী ও যাত্রীদের দীর্ঘদিনের যাতায়াত সংকট অনেকাংশে লাঘব হবে বলে আশা করা হচ্ছে।

বৃহস্পতিবার সকাল ৮টা থেকে সৌদি আরবের দাম্মাম রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট চলাচল আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। এই রুটে ফ্লাইট চালুর ফলে সৌদিতে কর্মরত প্রবাসী বাংলাদেশিরা এখন থেকে আরও সহজ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ উপায়ে যাতায়াত করতে পারবেন। বিমান কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, যাত্রীদের সর্বোচ্চ নিরাপত্তা ও সেবার মান নিশ্চিত করেই ফ্লাইটগুলো পরিচালনা করা হচ্ছে।

সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতি এবং বিভিন্ন দেশের বিমানবন্দরগুলোর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নানা আলোচনা ও পর্যালোচনার পর সৌদি কর্তৃপক্ষ নিরাপত্তা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে। এর পরেই বিভিন্ন আন্তর্জাতিক এয়ারলাইনসকে তাদের ফ্লাইট পুনরায় চালুর অনুমতি দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় বিমান বাংলাদেশ এয়ারলাইনস তাদের ফ্লাইট চালুর এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ গণমাধ্যমকে জানান, যাত্রীদের ক্রমবর্ধমান চাহিদার কথা মাথায় রেখে দাম্মামের পাশাপাশি সৌদির অন্যান্য রুটেও পর্যায়ক্রমে ফ্লাইটের সংখ্যা বৃদ্ধি করা হবে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে প্রবাসীদের সেবা নিশ্চিত করতে এবং বিমান খাতের সার্বিক উন্নয়নে বিভিন্ন কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এর অংশ হিসেবেই ফ্লাইট চলাচল স্বাভাবিক করার এই উদ্যোগ দ্রুত বাস্তবায়ন করা সম্ভব হয়েছে।

প্রবাসীরা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এই পদকে সন্তোষ প্রকাশ করেছেন। তারা আশা করছেন, ভবিষ্যতে টিকিটের মূল্য যৌক্তিক পর্যায়ে থাকবে এবং প্রবাসীরা কোনো ধরনের ভোগান্তি ছাড়াই তাদের গন্তব্যে যাতায়াত করতে পারবেন। বিমানবন্দর সূত্রে জানা গেছে, উদ্বোধনী ফ্লাইটের যাত্রীদের যথাযথ সম্মান ও উষ্ণ অভ্যর্থনা জানিয়ে বিদায় দেওয়া হয়েছে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD