বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১২:০৪ অপরাহ্ন

ইরানে হামলার নতুন পরিকল্পনা যুক্তরাষ্ট্র ও ইসরাইলের

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬ ১০:৩৫ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দেশ ইরানে নতুন করে সামরিক হামলা চালানোর একটি সুনির্দিষ্ট পরিকল্পনা তৈরি করেছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল। আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন হওয়ার কথা রয়েছে। এই নির্বাচন সম্পন্ন হওয়ার পরপরই ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা চূড়ান্ত করছে ওয়াশিংটন ও তেল আবিব। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, এই পরিকল্পনা বাস্তবায়ন হলে মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে চরম উত্তেজনা সৃষ্টি হতে পারে।

প্রাপ্ত তথ্যানুযায়ী, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের নীতিনির্ধারকরা দীর্ঘদিন ধরে ইরানের পারমাণবিক কর্মসূচি এবং আঞ্চলিক প্রভাব প্রতিহত করার বিষয়ে আলোচনা চালিয়ে আসছিলেন। এরই ধারাবাহিকতায় বর্তমান রাজনৈতিক পরিস্থিতি মূল্যায়ন করে হামলার সময় নির্ধারণ করা হয়েছে। নির্বাচনের প্রাক্কালে অভ্যন্তরীণ রাজনীতিতে ফায়দা তুলতে এবং তেহরানের ওপর সামরিক চাপ বজায় রাখতে এই যৌথ কৌশল গ্রহণ করা হয়েছে বলে কূটনৈতিক সূত্রগুলো গণমাধ্যমকে জানান।

বিশ্লেষকরা আশঙ্কা করছেন, মধ্যবর্তী নির্বাচনের ঠিক পরেই এই ধরনের সামরিক পদক্ষেপ পুরো অঞ্চলটিকে একটি দীর্ঘমেয়াদী সংঘাতের দিকে ঠেলে দিতে পারে। ইরানও ইতিমধ্যে সম্ভাব্য যেকোনো আগ্রাসন প্রতিহত করতে নিজেদের সামরিক প্রস্তুতি জোরদার করেছে। তেহরানের পক্ষ থেকে হুশিয়ারি উচ্চারণ করে বলা হয়েছে, যেকোনো ধরণের আগ্রাসনের কঠোর ও দাঁতভাঙা জবাব দেওয়া হবে। সামগ্রिक পরিস্থিতি বিবেচনায় বিশ্ব সম্প্রদায়ের নজর এখন ওয়াশিংটন ও তেল আবিবের পরবর্তী পদক্ষেপের দিকেই নিবদ্ধ রয়েছে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD