বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০১:০৪ অপরাহ্ন

সাজেক সড়ক বন্ধ, বিপাকে পর্যটকরা

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬ ১১:৩৭ পূর্বাহ্ণ

তিন দফা দাবিতে তৃতীয়বারের মতো রাঙামাটির বাঘাইছড়ি-সাজেক সড়কে অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি পালন করছে সাজেক কার্বারী অ্যাসোসিয়েশন ও সাজেক গণ অধিকার রক্ষা কমিটি। এতে বিপাকে পড়েছেন সাজেকে বেড়াতে যাওয়া পর্যটকরা। বিভিন্ন স্থান থেকে ঘুরতে এসে যাতায়াত ব্যবস্থা বন্ধ থাকায় আটকা পড়েছেন তারা।

স্থানীয় সূত্রে জানা গেছে, পর্যটকবাহী গাড়ি ও স্থানীয় পরিবহন চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। পাহাড়ি অঞ্চলের সাধারণ মানুষের জীবনযাত্রাও এই অবরোধের কারণে কিছুটা ব্যাহত হচ্ছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে আন্দোলনকারীরা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং পর্যটকদের নিরাপত্তায় কাজ করে যাচ্ছে।

উল্লেখ্য, বিগত ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের আমলে পাহাড়ি অঞ্চলের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে নানা সময় অসন্তোষ দেখা দিলেও বর্তমান প্রেক্ষাপটে স্থানীয় জনগণের অধিকার আদায়ের আন্দোলন আরও জোরালো হয়েছে। সংশ্লিষ্ট কতৃপক্ষ আন্দোলনকারীদের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD