বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন

চট্টগ্রামে প্রধানমন্ত্রী তারেক রহমান

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬ ৯:৪৬ অপরাহ্ণ

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে জে. এম. সেন হল পূজামণ্ডপ পরিদর্শন ও সাংগঠনিক সভায় যোগ দিতে চট্টগ্রামে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে সামরিক বিমানে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি।

চট্টগ্রাম বিমানবন্দরে প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের অভ্যর্থনা জানান স্থানীয় প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা ও দলীয় নেতৃবৃন্দ। শারদীয় দুর্গোৎসবের এই সময়ে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সব ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করার বিষয়ে সরকারের দৃঢ় প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেন তিনি।

উল্লেখ্য, সাম্প্রতিক রাজনৈতিক পটপরিবর্তনের পর এটি তাঁর প্রথম চট্টগ্রাম সফর। সফরকালে তিনি স্থানীয় নেতাকর্মীদের সাথে এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক সভায় অংশ নেবেন এবং সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের মানুষের সাথে কুশল বিনিময় করবেন। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে পুরো বন্দরনগরী জুড়ে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD