ফ্রান্সে চলমান বিক্ষোভ ও সহিংসতা নিয়ে রাজনৈতিক স্বার্থে বোকামিপূর্ণ মন্তব্য করার অভিযোগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ কয়েকজন বিদেশি নেতার তীব্র সমালোচনা করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। বর্তমান বিশ্ব রাজনীতিতে এই ধরনের মন্তব্য পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে বলে তিনি মনে করেন। অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি হস্তক্ষেপ বা মন্তব্য কোনোভাবেই কাম্য নয় বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি।
এদিকে, চলতি সপ্তাহের শেষ দিকে দেশটিতে নতুন করে বিক্ষোভের দানা বাঁধতে শুরু করেছে। সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বৃদ্ধিসহ বিভিন্ন সামাজিক ও অর্থনৈতিক দাবিদাওয়া নিয়ে রাজপথে নামছেন আন্দোলনকারীরা। ফরাসি সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাজধানীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরে নিরাপত্তা জোরদার করেছে। তবে উদ্ভূত পরিস্থিতিতে সাধারণ মানুষের ক্ষোভ প্রশমনে প্রশাসন কী পদক্ষেপ নেয়, সেটাই এখন দেখার বিষয়।
আরববাংলা টিভি/ডেস্ক