বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্রের বোমার জবাবে ফাদার অব অল বম্বস আনছে ইরান

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬ ৪:১৭ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্রের সব বোমার মাখ্যাত অত্যন্ত শক্তিশালী বোমার পাল্টা হিসেবে সব বোমার জনক বা ফাদার অব অল বম্বস নামে একটি নতুন ভয়ংকর অস্ত্র উন্মোচনের প্রস্তুতি নিচ্ছে মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দেশ ইরান। গত বুধবার দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর আইআরজিসির মুখপাত্র হোসেইন মোহেবি এই চাঞ্চল্যকর তথ্য জানিয়েছেন। গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই সামরিক প্রস্তুতির কথা প্রকাশ করেন।

ইরানের গণমাধ্যমের বরাতে মোহেবি জানান যে দেশের প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি এবং যে কোনো ধরনের সম্ভাব্য আগ্রাসন প্রতিহত করতে তেহরান সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক শক্তির বিরুদ্ধে এটি একটি কৌশলগত জবাব হতে পারে বলে আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন। বর্তমান বৈশ্বিক রাজনৈতিক পরিস্থিতিতে এই নতুন অস্ত্রের ঘোষণা মধ্যপ্রাচ্যের রাজনীতি এবং সামরিক সমীকরণে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বিশ্লেষকদের মতে, দীর্ঘদিন ধরে চলে আসা ভূরাজনৈতিক উত্তেজনার মধ্যেই ইরান তাদের সামরিক প্রযুক্তির আধুনিকায়ন অব্যাহত রেখেছে। যুক্তরাষ্ট্রের সামরিক হুশিয়ারির মুখে তেহরানের এই নতুন অস্ত্র তৈরির ঘোষণা বিশ্ব রাজনীতিতে নতুন উত্তাপ ছড়িয়েছে। আন্তর্জাতিক বিভিন্ন কূটনৈতিক সূত্র জানিয়েছে যে এই পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD