সরকারি প্রণোদনা পাওয়ার তালিকায় নাম রয়েছে সংসদ সদস্য আবু সাঈদ চাঁদের। তিনি একইসঙ্গে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়কও। আখচাষিদের জন্য বরাদ্দ করা সরকারি প্রণোদনার অর্থ গ্রহণের তালিকার প্রথম ১৫ জনের মধ্যে তার নাম থাকায় শুরু হয়েছে আলোচনা-সমালোচনা।
আবু সাঈদ চাঁদের কৃষক পরিচয় নিয়ে প্রশ্ন না তুললেও স্থানীয় পর্যায়ে এই ধরনের সরকারি সহায়তা গ্রহণের ক্ষেত্রে একজন জাতীয় সংসদ সদস্য ও শীর্ষ রাজনৈতিক নেতার নৈতিক অবস্থান নিয়ে সাধারণ মানুষের মাঝে নানা ধরনের প্রশ্ন উঠেছে। কৃষকদের জন্য বরাদ্দকৃত বিশেষ এই প্রণোদনা প্রান্তিক ও প্রকৃত চাষিদের মাঝে বিতরণের কথা থাকলেও একজন প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্বের নাম কীভাবে তালিকার শীর্ষে এল, তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাজশাহী অঞ্চলের আখচাষিদের উৎপাদনমুখী করতে সরকার বিশেষ প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে। এই প্রণোদনার আওতায় কৃষকদের আর্থিক সহায়তা ও কৃষি উপকরণ দেওয়ার কথা রয়েছে। তবে তালিকা প্রকাশের পর দেখা যায়, রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক এবং বিশিষ্ট রাজনৈতিক নেতা আবু সাঈদ চাঁদের নাম রয়েছে। বিষয়টি জানাজানি হলে মুহূর্তেই তা স্থানীয় রাজনৈতিক অঙ্গন ছাড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।
এ বিষয়ে স্থানীয় কৃষকদের একটি বড় অংশ ক্ষোভ প্রকাশ করে গণমাধ্যমকে জানান, প্রণোদনার অর্থ ও সহায়তা পাওয়ার ক্ষেত্রে প্রকৃত ও দরিদ্র চাষিরা অনেক সময় বঞ্চিত হন। সেখানে একজন সংসদ সদস্য ও শীর্ষ নেতার নাম তালিকায় থাকা কতটা সংগত, তা নিয়ে তারা সংশ প্রকাশ করেছেন। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক বা সন্তোষজনক ব্যাখ্যা পাওয়া যায়নি। পরিস্থিতি সামাল দিতে স্থানীয় প্রশাসন ও কৃষি বিভাগ বিষয়টি খতিয়ে দেখছে বলে জানা গেছে।
আরববাংলা টিভি/ডেস্ক