ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলি হামলায় গত ২৪ ঘণ্টায় আরো সাতজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এই ভয়াবহ হামলায় আহত হয়েছেন আরও ২৪ জন সাধারণ নাগরিক। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় গণমাধ্যমকে জানান এই তথ্য।
মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৫ সালের অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে এখন পর্যন্ত ইসরাইলি বাহিনীর অব্যাহত হামলায় ১ হাজার ৫৩৪ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। যুদ্ধবিরতির ঘোষণা সত্ত্বেও উপত্যকাটিতে শান্তি ফিরে আসেনি এবং প্রতিদিন ঝরছে রক্ত। আন্তর্জাতিক মহলের যুদ্ধবিরতির আহ্বান উপেক্ষা করে এই হামলা অব্যাহত থাকায় গভীর মানবিক সংকট তৈরি হয়েছে গাজায়।
স্থানীয় চিকিৎসকরা জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে পর্যাপ্ত ওষুধ ও চিকিৎসার অভাবে আহতের সংখ্যা আরও বাড়তে পারে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো এই অব্যাহত সহিংসতার তীব্র নিন্দা জানিয়েছে এবং অবিলম্বে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছে।
আরববাংলা টিভি/ডেস্ক