মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন

ভোলায় প্রাথমিক শিক্ষক সম্মেলন অনুষ্ঠিত

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ ১১:৫৩ অপরাহ্ণ

শিক্ষকদের মর্যাদা রক্ষা, ন্যায়সংগত অধিকার আদায় এবং প্রাথমিক শিক্ষার গুণগত মান বৃদ্ধির লক্ষে ভোলায় অনুষ্ঠিত হয়েছে প্রাথমিক শিক্ষক সম্মেলন ও গুণী শিক্ষক সংবর্ধনা। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক পরিষদ, ভোলা জেলা শাখার উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে জেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কয়েক শতাধিক শিক্ষক ও শিক্ষা ব্যবস্থার সাথে সংশ্লিষ্ট বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সম্মেলনে বক্তারা বলেন, দেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থার ভিত্তি মজবুত করতে হলে শিক্ষকদের সামাজিক মর্যাদা ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার বিকল্প নেই। বর্তমান প্রেক্ষাপটে শিক্ষকদের অধিকার আদায়ে সচেতনতা বৃদ্ধির ওপর জোর দিয়ে বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরা হয়। পাশাপাশি, সমাজে শিক্ষার আলো ছড়িয়ে দিতে বিশেষ অবদান রাখা গুণী শিক্ষকদের সম্মাননা ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে ভোলা জেলার প্রাথমিক শিক্ষা খাতের সার্বিক উন্নয়ন এবং শিক্ষকদের পেশাগত মানোন্নয়নের জন্য বিভিন্ন দিকনির্দেশনামূলক আলোচনা করা হয়। আয়োজক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, শিক্ষকদের নায্য দাবি বাস্তবায়নে আগামী দিনেও এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD