শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন

ধামরাইয়ে ছাত্রদল নেতাকে জিম্মি করে মারধরের অভিযোগ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ ১০:৪৭ অপরাহ্ণ

ঢাকার ধামরাইয়ের চৌহাট এলাকায় প্রকাশ্যে জিম্মি করে তুলে নিয়ে মাহফুজুর রহমান ইমন (২৮) নামে এক ছাত্রদল নেতাকে মারধরের গুরুতর অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী ছাত্রদল নেতার দাবি, সাতটি হত্যা মামলাসহ মোট ৩৩ মামলার এক আসামি সম্প্রতি জামিনে কারামুক্ত হয়ে এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন, যা এলাকায় চরম আতঙ্ক সৃষ্টি করেছে।

ঘটনার বিবরণ দিয়ে মাহফুজুর রহমান ইমন সাংবাদিকদের জানান, পূর্ব শত্রুতার জেরে এবং স্থানীয় প্রভাব বিস্তারের উদ্দেশ্যে একটি প্রভাবশালী মহলের ইন্ধনে তাকে জোরপূর্বক পথরোধ করে তুলে নেওয়া হয়। পরে একটি অজ্ঞাত স্থানে নিয়ে তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হয়। এই ঘটনায় এলাকায় সাধারণ নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এদিকে এই ধরনের ন্যাক্কারজনক ঘটনার পেছনে মূলত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগ চক্রের অবশিষ্টাংশ জড়িত রয়েছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে যে, ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনার দোসররা এখনো নানা কৌশলে অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। ঘটনার পর থেকেই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং পুলিশ প্রশাসনকে বিষয়টি দ্রুত তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD