সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, বাংলাদেশের প্রত্যেক নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্র ও সরকারের দায়িত্ব। ধর্মীয় অধিকার কারও করুণা বা অনুগ্রহের বিষয় নয়; এটি প্রত্যেক নাগরিকের মৌলিক অধিকার। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের মর্যাদা এবং সমান অধিকার রক্ষা বর্তমান সরকারের অন্যতম প্রধান অঙ্গীকার।
সম্প্রতি দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে আয়োজিত এক গুরুত্বপূর্ণ বৈঠকে তিনি এই মন্তব্য করেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি আরও জানান, অতীতে ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে মানুষের মৌলিক অধিকার ভুলুণ্ঠিত হয়েছিল এবং কার্যকরভাবে নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগসহ তাদের দোসররা দেশে বিভাজনের রাজনীতি তৈরি করেছিল। সেই অন্ধকার যুগ পেরিয়ে আজ দেশে একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের কাজ চলছে।
মন্ত্রী উল্লেখ করেন, বর্তমান সরকার সব ধর্মের মানুষের সমান অধিকার রক্ষায় বদ্ধপরিকর। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। দেশের অসাম্প্রদায়িক ঐতিহ্যকে যেকোনো মূল অক্ষুণ্ণ রাখতে প্রশাসন সর্বদা সতর্ক রয়েছে বলে তিনি গণমাধ্যমকে জানান।
তিনি দেশবাসীকে গুজবে কান না দিয়ে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান এবং বলেন, বর্তমান গণতান্ত্রিক অগ্রযাত্রায় কোনো দুষ্কৃতকারীকে ছাড় দেওয়া হবে না। সরকার দেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তা এবং মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে দৃঢ়প্রতিজ্ঞ।
আরববাংলা টিভি/ডেস্ক