শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন

সিলেটে বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ ৬:৩৪ অপরাহ্ণ

সিলেটের বিশ্বনাথে চেরাগ আলী (৭৫) নামে এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতের কোনো একসময় উপজেলার লামাকাজি ইউনিয়নের জাগিরআলা গ্রামে এ ঘটনা ঘটে। শুক্রবার সকাল ১১টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, পরিবারের সদস্যদের অজান্তে রাতের কোনো এক সময়ে নিজ ঘরের তীরের সাথে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন ওই বৃদ্ধ। সকালে পরিবারের লোকজন তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। খবর পেয়ে বিশ্বনাথ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে এটি আত্মহত্যার ঘটনা বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর আসল কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD