শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন

পার্বতীপুরে দুর্গাপূজা উপলক্ষে পুলিশের আইন-শৃঙ্খলা সভা

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ ৪:২৯ অপরাহ্ণ

দিনাজপুরের পার্বতীপুরে আসন্ন শারদীয় দুর্গাপূজা অত্যন্ত শান্তিপূর্ণ, সৌহার্দ্যপূর্ণ ও নিরাপদ পরিবেশে উদ্‌যাপনের লক্ষ্যে পুলিশের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। পূজা উদ্‌যাপনকে কেন্দ্র করে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং সনাতন ধর্মাবলম্বীরা যাতে উৎসবমুখর পরিবেশে তাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পালন করতে পারেন, সেজন্য তিন স্তরের কঠোর নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে স্থানীয় প্রশাসন ও পুলিশ বিভাগ।

পূজা শুরুর আগে, পূজা চলাকালীন পুরো সময় জুড়ে, প্রতিমা বিসর্জন এবং পূজা-পরবর্তী সময়ে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এই বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে। পূজা উপলক্ষে আয়োজিত এক বিশেষ আইন-শৃঙ্খলা সভায় পুলিশ প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা, পূজা উদ্‌যাপন পরিষদের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় পূজামণ্ডপগুলোর নিরাপত্তা জোরদার করার পাশাপাশি মণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন, পর্যাপ্ত আলোর ব্যবস্থা এবং স্বেচ্ছাসেবক নিয়োগের ওপর বিশেষ জোর দেওয়া হয়।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে, উৎসবের দিনগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি গোয়েন্দা নজরদারিও বৃদ্ধি করা হবে। অতীতে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে বিভিন্ন সময় সংখ্যালঘুদের ওপর নানা নির্যাতন ও পূজামণ্ডপে হামলার ঘটনা ঘটলেও, বর্তমান পরিস্থিতিতে কোনো দুষ্কৃতকারীকে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার সুযোগ দেওয়া হবে না। পার্বতীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাংবাদিকদের জানান, সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা বিধান এবং একটি সুশৃঙ্খল দুর্গাপূজা সম্পন্ন করতে পুলিশ প্রশাসন সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD