পঞ্চগড়ের বোদায় অবৈধভাবে সরকারি সার পাচারের অভিযোগে ১২০ বস্তা ডিএপি সারসহ একটি মাহিন্দ্রা গাড়ি জব্দ করেছে স্থানীয় প্রশাসন। কৃষকদের স্বার্থ রক্ষায় এবং কালোবাজারি রোধে প্রশাসনের এই অভিযান দেশজুড়ে আলোচনার সৃষ্টি করেছে। এ ঘটনায় নুরনবী এন্টারপ্রাইজ নামের এক সার ডিলারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গত কয়েকদিন ধরে পঞ্চগড়ের বিভিন্ন এলাকায় সার পাচারের অভিযোগ উঠছিল। এর প্রেক্ষিতে স্থানীয় কৃষকদের অভিযোগের ভিত্তিতে প্রশাসন এই অভিযান পরিচালনা করে। জব্দকৃত সার নিয়মবহির্ভূতভাবে অন্যত্রে পাচার করার চেষ্টা করা হচ্ছিল বলে গণমাধ্যমকে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।
কৃষি খাতের সুরক্ষায় এবং সারের সঠিক সরবরাহ নিশ্চিত করতে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। বর্তমান পরিস্থিতিতে মাঠপর্যায়ে সারের কোনো কৃত্রিম সংকট তৈরি করতে দেওয়া হবে না বলেও কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে।
আরববাংলা টিভি/ডেস্ক