মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন

রাষ্ট্রের উদাসীনতায় অগ্নিকাণ্ডে সর্বস্ব হারাচ্ছে মানুষ: সাদিক কায়েম

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ ৬:৪১ অপরাহ্ণ

রাজধানীর চকবাজারের মনসুর খান প্লাজায় সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসাপ্রতিষ্ঠানগুলো সরেজমিন পরিদর্শন করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদপ্রার্থী ও ডাকসু ভিপি সাদিক কায়েম। মঙ্গলবার বিকেলে তিনি এই পরিদর্শনে যান এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাথে কথা বলেন। এ সময় তিনি ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, সাম্প্রতিক সময়ে একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সরকারের পক্ষ থেকে কোনো কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না।

এ সময় সিটি করপোরেশনের চরম অব্যবস্থাপনা আর রাষ্ট্রের সামগ্রिक উদাসীনতার কারণেই আজ সাধারণ মানুষ অগ্নিকাণ্ডে তাদের সর্বস্ব হারাচ্ছে বলে মন্তব্য করেন সাদিক কায়েম। তিনি আরও উল্লেখ করেন যে, অপরিকল্পিত নগরায়ন এবং অগ্নিনির্বাপণ ব্যবস্থার অভাবের কারণে পুরনো ঢাকার ব্যবসায়ীরা আজ চরম ঝুঁকির মধ্যে জীবনযাপন ও ব্যবসা পরিচালনা করছেন। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দ্রুত পুনর্বাসন এবং তাদের উপযুক্ত ক্ষতিপূরণ প্রদানের জন্য তিনি সরকারের প্রতি জোর দাবি জানান। অন্যথায় সাধারণ ব্যবসায়ীদের সাথে নিয়ে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে বলে তিনি হুশিয়ারি উচ্চারণ করেন।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD