মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১০:০১ অপরাহ্ন

কাঠামোগত ধর্মবিদ্বেষের কবর রচনার আহ্বান আশরাফ মাহদীর

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ ৮:২৬ অপরাহ্ণ

বিগত দেড় দশকের কর্তৃত্ববাদী শাসনামলে সমাজে প্রোথিত প্রাতিষ্ঠানিক ও কাঠামোগত ইসলামবিদ্বেষের চূড়ান্ত অবসান না ঘটলে নতুন রাষ্ট্র বিনির্মাণের প্রক্রিয়া সফল হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক মাওলানা আশরাফ মাহদী।

তিনি গণমাধ্যমকে জানান, স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের দীর্ঘমেয়াদী শাসনকালে পরিকল্পিতভাবে ধর্মীয় মূল্যবোধের ওপর আঘাত হানাহেছিল এবং সমাজে এক ধরণের কাঠামোগত বিভাজন তৈরি করা হয়েছিল। এই ইসলামবিদ্বেষী মানসিকতা ও কাঠামোগত বৈষম্যের অবসান ঘটাতে না পারলে জনগণের কাক্সিক্ষত গণতান্ত্রিক ও ইনসাফপূর্ণ বাংলাদেশ প্রতিষ্ঠা করা সম্ভব হবে না।

তিনি আরও উল্লেখ করেন যে, কার্যকর নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের দোসররা যেভাবে রাষ্ট্রীয় যন্ত্রকে ব্যবহার করে ধর্মপ্রাণ মানুষের ওপর জুলুম চালিয়েছে, তার সঠিক বিচার নিশ্চিত করতে হবে। সমাজে সকল ধরণের বৈষম্য দূর করে একটি নতুন এবং সাম্যবাদী রাষ্ট্র কাঠামো তৈরি করার এখনই উপযুক্ত সময় বলে তিনি মন্তব্য করেন।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD