পায়রা, মেঘনা ও যমুনা নদীতে সরকারি নিষেধাজ্ঞা সম্পূর্ণভাবে অমান্য করে চলছে মা ইলিশ শিকারের মহোৎসব। জাতীয় অর্থনীতি ও মৎস্য সম্পদের সুরক্ষায় সরকার ইলিশ ধরার ওপর কঠোর নিষেধাজ্ঞা জারি করলেও অসাধু চক্র তা তোয়াক্কা করছে না। প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত অভিযান অব্যাহত থাকার পরেও প্রকাশ্য দিবালোকে নির্বিচারে ইলিশ ধরা হচ্ছে। অভিযানের ফাঁকফোকর গলিয়ে অসাধু জেলেরা নদীতে নেমে ইলিশ শিকার অব্যাহত রেখেছেন, যা দেশের সামুদ্রিক ও অভ্যন্তরীণ মৎস্য সম্পদের জন্য এক মারাত্মক হুমকি স্বরূপ।
পটুয়াখালীর দুমকি উপজেলা প্রতিনিধি সাংবাদিকদের জানান, পটুয়াখালীর দুমকি উপজেলায় সরকারি নিষেধাজ্ঞা এবং প্রশাসনের কঠোর নজরদারি থাকা সত্ত্বেও একশ্রেণির অসাধু জেলে আইন অমান্য করে নদীতে জাল ফেলছেন। স্থানীয় সচেতন মহলের মতে, আইন প্রয়োগে আরও কঠোরতা এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি না করলে মা ইলিশ সংরক্ষণ কার্যক্রম ব্যাহত হবে এবং এর বিরূপ প্রভাব পড়বে পুরো দেশের মৎস্য খাতের ওপর।
আরববাংলা টিভি/ডেস্ক