মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন

উজিরপুরে বিধবা নারীর ভিটেমাটি দখলের অভিযোগ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ ৩:৩৩ পূর্বাহ্ণ

বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের ভরশাক এলাকায় স্বামীর রেখে যাওয়া বসতভিটা জবরদখল, শারীরিক নির্যাতন এবং প্রাণনাশের হুমকি দিয়ে নাছিমা বেগম (৫০) নামের এক সহায়হীন বিধবা নারীকে এলাকাছাড়া করার গুরুতর অভিযোগ পাওয়া গেছে। বর্তমান সময়ে তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং নিজের ভিটেমাটি হারিয়ে পাশের একটি গ্রামের আত্মীয়ের বাড়িতে অত্যন্ত মানবেতর জীবনযাপন করতে বাধ্য হচ্ছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী মহল নাছিমা বেগমের স্বামীর রেখে যাওয়া এই বসতভিটা গ্রাস করার জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চালিয়ে আসছিল। একপর্যায়ে তারা সরাসরি হামলা চালিয়ে ওই নারীকে জোরপূর্বক তার নিজ বাড়ি থেকে তাড়িয়ে দেয়। এ ঘটনার পর এলাকায় সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী নারী সাংবাদিকদের জানান, প্রভাবশালীরা তাকে নানাভাবে হুমকি দিচ্ছে যাতে তিনি আর এলাকায় ফিরে আসার সাহস না পান।

এই ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে স্থানীয় সচেতন মহল ও মানবাধিকার কর্মীরা অবিলম্বে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। প্রশাসনের পক্ষ থেকে দ্রুত হস্তক্ষেপ না করলে এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড আরও বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয়রা। ভুক্তভোগী নাছিমা বেগম তার স্বামী ভিটায় নিরাপদে ফিরে যাওয়ার জন্য এবং তার সম্পত্তি উদ্ধারে অন্তর্বর্তীকালীন সরকারের ও স্থানীয় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD