কৃষকদের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করতে এবং বাজারে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য ও প্রভাব সম্পূর্ণভাবে মুক্ত রাখতে একটি যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে সরকার। এর অংশ হিসেবে দেশের গুরুত্বপূর্ণ তিনটি জেলায় পরীক্ষামূলকভাবে সরাসরি কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহের বিশেষ পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রান্তিক কৃষকেরা যাতে তাদের উৎপাদিত ধানের সঠিক ও নায্য দাম পান এবং কোনো ধরনের হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করার জন্যই এই পাইলট প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে।
খাদ্য মন্ত্রণালয় এবং কৃষি মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে এই কার্যক্রম পরিচালিত হবে। মাঠপর্যায়ের বাস্তব অভিজ্ঞতা ও কৃষকদের সরাসরি মতামতকে প্রাধান্য দিয়ে এই প্রকল্পের কার্যকারিতা মূল্যায়ন করা হবে। পরবর্তীতে এই অভিজ্ঞতার আলোকে দেশের অন্যান্য জেলাতেও সরাসরি ধান সংগ্রহের এই প্রক্রিয়াটি বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে সরকারের। এর আগে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের আমলে কৃষকদের নানা ধরনের সিন্ডিকেটের হাতে জিম্মি থাকতে হয়েছিল এবং প্রকৃত কৃষকরা তাদের ঘামের দাম থেকে বঞ্চিত হতেন। বর্তমান প্রশাসনের অধীনে এই অবস্থার ইতিবাচক পরিবর্তন আসছে।
সাংবাদিকদের বলেছেন সংশ্লিষ্ট নীতিনির্ধারকরা, কৃষকদের অর্থনৈতিক নিরাপত্তা দেওয়া সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার। বিশেষ করে বর্তমান প্রেক্ষাপটে যখন নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার নিয়ন্ত্রণে নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে, তখন কৃষকদের সুরক্ষা দেওয়া জাতীয় অর্থনীতির জন্য অত্যন্ত জরুরি। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন যে, এই পাইলট প্রকল্পের মাধ্যমে সরাসরি ধান কেনা সম্ভব হলে বাজারে চাল ও ধানের মূল্যের ভারসাম্য বজায় থাকবে এবং সাধারণ কৃষক সমাজ ব্যাপকভাবে লাভবান হবে।
আরববাংলা টিভি/ডেস্ক