মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন

জামালপুরে ১০ এতিমের দায়িত্ব নিলেন প্রবাসী

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ ৩:১৮ পূর্বাহ্ণ

জামালপুর সদর উপজেলার নান্দিনা এলাকায় এক মানবিক উদ্যোগের মাধ্যমে সমাজের অবহেলিত ও এতিম শিশুদের পাশে এসে দাঁড়িয়েছেন মালয়েশিয়া প্রবাসী রাজিব সরকার। তিনি ব্যক্তিগত উদ্যোগে ১০ জন এতিম শিশুর আজীবনের ভরণপোষণ ও দায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়েছেন। তার এই মহৎ উদ্যোগ স্থানীয় সাধারণ মানুষের মাঝে ব্যাপক প্রশংসার সৃষ্টি করেছে।

রোববার রাতে নান্দিনার বাঁশহাটা এলাকায় এই এতিম শিশুদের নিয়ে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্যোক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী রাজিব সরকার। শুধু দায়িত্ব নিয়েই ক্ষান্ত হননি, বরং এতিম ও এলাকার অসহায় মানুষের মাঝে পবিত্র ইসলামিক কিতাবও বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত থেকে গণমাধ্যমকে জানান, প্রবাসে থেকেও দেশের মানুষের জন্য কিছু করার তাগিদ সবসময় অনুভব করেন। সমাজের বিত্তবানরা যদি এভাবে এগিয়ে আসেন, তবে কোনো শিশুই অবহেলিত থাকবে না। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও প্রবাসীর শুভানুধ্যায়ীরা এই আয়োজনে উপস্থিত থেকে তার এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কাজ অব্যাহত রাখার আহ্বান জানান।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD