মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন

কারা মহাপরিদর্শক পদে যোগ দিলেন আনোয়ারুল কবীর

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ ১:৫৩ পূর্বাহ্ণ

ব্রিগেডিয়ার জেনারেল মো. আনোয়ারুল কবীর নতুন কারা মহাপরিদর্শক (আইজি প্রিজনস) হিসেবে আনুষ্ঠানিকভাবে কারা অধিদপ্তরে যোগদান করেছেন। সোমবার সকালে তিনি কারা অধিদপ্তরে এসে পৌঁছালে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান ভারপ্রাপ্ত কারা মহাপরিদর্শক কর্নেল মেজবাহুল আলম সেলিম, অতিরিক্ত কারা মহাপরিদর্শক মো. জাহাঙ্গীর কবিরসহ অধিদপ্তরের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

দায়িত্ব গ্রহণের পর নবাগত কারা মহাপরিদর্শক কারা বিভাগের সার্বিক কার্যক্রম গতিশীল করার ওপর গুরুত্ব আরোপ করেন। দেশের কারাগারগুলোর শৃঙ্খলা রক্ষা, বন্দিদের মানবসম্মত জীবনমান নিশ্চিতকরণ এবং সংস্কারমূলক কার্যক্রম আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরে প্রশাসনিক রদবদলের অংশ হিসেবে এই পরিবর্তন আনা হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

অনুষ্ঠানে কারা অধিদপ্তরের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। তারা নবাগত কারা মহাপরিদর্শকের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং কারাগারের প্রশাসনিক ও নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন। বিদায়ী ভারপ্রাপ্ত কারা মহাপরিদর্শকের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নিয়ে তিনি তার কর্মপরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু করেছেন।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD